ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সব শিক্ষক ঢাকায় আসতে চান, তাই বদলি উপজেলা পর্যায়ে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই ঢাকায় বদলি হয়ে আসতে চান বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা হক মিলন। তিনি বলেন, এ কারণে মন্ত্রণালয়ে ব্যাপক চাপ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষক বদলির দায়িত্ব উপজেলা পর্যায়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে এ সভার আয়োজন করা হয়।
হক মিলন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ঢাকায় আসতে চান, তাদের কথা শুনে মনে হয় যেন সব বিদ্যালয় ঢাকায়। আমি এবং আমার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের রুমে ঢুকতেই পারি না। এজন্য বদলিটা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি