ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
বড় সুখবর পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির জন্য এসেছে সুখবর। ব্যালন ডি’অর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিততে ইউরোপের কোনো ক্লাবে খেলার বাধ্যবাধকতা নেই। ফলে ইন্টার মায়ামির হয়ে খেললেও নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির সম্ভাবনা অটুট রয়েছে।
বিশ্বকাপ শেষ হতে বাকি মাত্র দুটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পর শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এমন সময় ব্যালন ডি’অর নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। এরই মধ্যে এক বিবৃতিতে পুরস্কারটি ঘিরে দীর্ঘদিনের একটি প্রচলিত ধারণার ব্যাখ্যা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
শুরুর দিকে ব্যালন ডি’অর শুধুমাত্র ইউরোপীয় লিগে খেলা ইউরোপীয় ফুটবলারদের দেওয়া হতো। ১৯৯৫ সালে পুরস্কারটি আন্তর্জাতিক করা হলেও তখনও ইউরোপের কোনো ক্লাবে খেলার শর্ত বহাল ছিল। তবে ২০০৭ সাল থেকে সেই নিয়ম বাতিল করা হয়। এরপর থেকে বিশ্বের সেরা ফুটবলারকেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।
ব্যালন ডি’অর কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, 'ইউরোপের বাইরে খেলে কোনো ফুটবলারের ব্যালন ডি’অর জেতা বাস্তবসম্মত কি না, তা বোঝার জন্য আমরা গত ১৮টি আসর বিশ্লেষণ করেছি। ২০০৭ সালে কাকা, ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ২০০৯ সালে লিওনেল মেসি—তিনজনই সে বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন, যেটিকে ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। লুকা মদরিচ, করিম বেনজেমা, রদ্রি এবং উসমান দেম্বেলেও যখন ব্যালন ডি’অর জিতেছেন, তখন সবাই ইউরোপের ক্লাবেই খেলছিলেন।'
এরপর বিবৃতিতে আরও বলা হয়, 'মাত্র একজন ফুটবলার ইউরোপের বাইরে খেলার সময় ব্যালন ডি’অর জিতেছেন—লিওনেল মেসি। ২০২৩ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত ৬৭তম ব্যালন ডি’অর অনুষ্ঠানের সময় আর্জেন্টাইন তারকা ইতোমধ্যেই ইন্টার মায়ামির হয়ে খেলছিলেন। এর মাধ্যমে আটবারের বিজয়ী মেসিই প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ইউরোপের বাইরের কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করে এই পুরস্কার জেতেন।'
সবশেষে আয়োজকরা জানায়, 'ব্যালন ডি’অরের ক্ষেত্রে কিছুই অসম্ভব নয়।' পাশাপাশি তারা উল্লেখ করে, 'প্রযুক্তিগতভাবে, যেকোনো ফুটবলারই এই পুরস্কার জিততে পারেন।'
এই ব্যাখ্যার পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন মেসি। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সাত ম্যাচে তিনি করেছেন আট গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি গোল। তাঁর নেতৃত্বেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ভালো করতে পারলে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা নবমবারের মতো পুরস্কারটি জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে