ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
এআই তৈরি কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক
ডুয়া ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করার জন্য নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। একই সঙ্গে ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে শিক্ষামূলক উপকরণ, উন্নত শনাক্তকরণ প্রযুক্তি এবং নতুন সুরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটক জানিয়েছে, এআই তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষামূলক নির্দেশিকা, স্প্যাম শনাক্তের নতুন পদ্ধতি এবং কনটেন্ট যাচাইয়ের আধুনিক প্রযুক্তি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ব্যবহারকারীদের জ্ঞান বাড়াতে নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স এবং ডিপফেক গবেষক হেনরি আইডারের সঙ্গে যৌথভাবে একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করেছে টিকটক।
টিকটকের বৈশ্বিক জননীতি দলের এআই প্রধান টম ভার্গিস বলেন, এআই তৈরি কনটেন্ট শনাক্ত, দায়িত্বশীলভাবে এআই ব্যবহারে উৎসাহ দেওয়া এবং সৃজনশীলতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রযুক্তি, অংশীদারত্ব ও বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’ এর মতো অংশীদারদের সঙ্গে তৈরি শিক্ষামূলক কনটেন্ট ২০ কোটির বেশি বার দেখা হয়েছে। এ কর্মসূচির জন্য বিশ্বজুড়ে ৪০ লাখ মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে টিকটক।
ভুয়া তথ্য ও স্প্যাম প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শ সংক্রান্ত স্প্যাম দ্রুত শনাক্ত করতে নতুন প্রযুক্তির পরীক্ষাও শুরু হবে।
এআই তৈরি কনটেন্ট শনাক্তে সি২পিএ স্টিয়ারিং কমিটিতে যোগ দিচ্ছে টিকটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কনটেন্টের পরিচয়পত্র, নির্মাতার লেবেল এবং নিজস্ব অদৃশ্য জলছাপ প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে ৩০০ কোটির বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ভিডিও সহজেই শনাক্ত করতে পারবেন।
এ ছাড়া ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’ এর মতো নতুন সুবিধা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। ‘ম্যানেজ টপিকস’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফিডে কতটা এআই সম্পর্কিত কনটেন্ট দেখতে চান, সেটিও নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
টিকটকের ভাষ্য, নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে শিক্ষা, স্বচ্ছতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন কেন্দ্রিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)