ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ডিপিএলে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান
ডুয়া ডেস্ক : বিশ্বসেরা অলারাউন্ডার সাকিব আল হাসান অনেক দিন ধরেই আলোচনার বাইরে আছেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি।
খেলা হয়নি বিদায়ি টেস্ট ও বিপিএল। বোলিং নিষেধাজ্ঞায় পড়ার কারণে জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। তবে এবার ফের নতুন করে আলোচনায় এসেছেন সাকিব।
আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল। তার আগে আজ (শনিবার) এবং আগামীকাল দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। আর সেই দলবদলে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
জানা গেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নাম লেখাতে যাচ্ছেন তিনি। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখানোর কথা রয়েছে সাকিব আল হাসানের।
দলটি ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সবশেষ আজ অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে তারা, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছেন বলে জানা গেছে।
সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস