ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চ্যানেল আই ও ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের মধ্যে সহযোগিতা চুক্তি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি (টিএফপি) বিভাগ এবং গণমাধ্যম প্রতিষ্ঠান চ্যানেল আইয়ের মধ্যে যৌথ প্রাতিষ্ঠানিক ও শিল্পখাত সহযোগিতা (একাডেমিক-ইন্ডাস্ট্রি কলাবোরেশন) বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও পেশাদার দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবেন।
সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়। এই সহযোগিতার আওতায় বিভাগের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র, তথ্যচিত্র এবং বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রযোজনা চ্যানেল আইয়ের প্ল্যাটফর্মে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হবে।
চুক্তির অংশ হিসেবে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে চ্যানেল আইয়ের পক্ষ থেকে ১৫ লাখ টাকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। একই সঙ্গে বিভাগের উদ্যোগে একটি জাতীয় চলচ্চিত্র উৎসব আয়োজন করা হবে, যেখানে দেশের বিভিন্ন চলচ্চিত্র শিক্ষার্থীর সেরা কাজ মূল্যায়ন ও পুরস্কৃত করা হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চ্যানেল আইয়ে নিয়মিত ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বার্ষিক চ্যানেল আই পরিদর্শনের সুযোগ এবং রেডিও ভূমিতে কাজ শেখার সুযোগও রাখা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চ্যানেল আইয়ের এই যৌথ উদ্যোগ দেশের গণমাধ্যম ও চলচ্চিত্র শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও কার্যকর অবদান রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ