ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ-ভারত ম্যাচের বেটিং চক্রের ৩ জুয়াড়ি গ্রেফতার
ডুয়া নিউজ: আইসিসির কঠোর নজরদারি সত্ত্বেও ক্রিকেটে বেটিং চক্রগুলো প্রতিনিয়ত সক্রিয় হয়ে উঠছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত ম্যাচে দেশটিতে সক্রিয় ছিল একটি বেটিং চক্র। পুলিশের কাছে খবর পৌঁছানোর পর গোয়া পুলিশ তল্লাশি চালিয়ে তিনজন জুয়াড়িকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃত নাম মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) এবং রিজভান ভাশ (২০)।
পুলিশ জানিয়েছে, তারা গোয়ার স্থানীয় বাসিন্দা নয়। গুজরাট থেকে এখানে কাজের জন্য এসে অবস্থান করছেন।
গ্রেফতার হওয়া জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার এবং ১ লক্ষ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জুয়াড়িদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও জুয়াড়িদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। শুক্রবার তাদের আদালতে তোলা হয়।
এদিকে, দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে ৬ উইকেটে পরাজিত করেছে। রোববার ভারত-পাকিস্তান খেলা অনুষ্ঠিত হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস