ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে সাড়ে ৫ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এরফলে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার চেয়ে বেশি। সেইসঙ্গে কমেছে মূল্যসূচকও। কিন্তু তারপরও বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে সাড়ে ৫ হাজার কোটি টাকার মতো। পাশাপাশি বেড়েছে দৈনিক গড় লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৩টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পরও বাজার মূলধন বড় অঙ্কে বেড়েছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের সপ্তাহের ৬ লাখ ৮৯ হাজার ৭৩৯ কোটি টাকার তুলনায় ৫ হাজার ৪৫২ কোটি টাকা বা দশমিক ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে বাজার মূলধন বাড়লেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহে ১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ কমেছে। একইভাবে বাছাই করা কোম্পানির সূচক ডিএসই-৩০ কমেছে ৯ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির