ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
হিজাব না খোলায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি, ৯৯৯-এ অভিযোগ ছাত্রীর
ডুয়া নিউজ: খাগড়াছড়িতে হিজাব না খোলার কারণে পরীক্ষা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক ছাত্রী। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে উম্মে আন্জুমানয়ারা এই অভিযোগ তোলেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে, যেখানে বাউবির সমাজতত্ত্ব পরীক্ষার আয়োজন করা হয়েছিল।
আনজুমানয়ারা অভিযোগ করেন, "শুক্রবার দুপুর ২টার দিকে পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কলেজের শিক্ষকরা আমাকে নেকাব খুলতে বলেন। আমি একজন নারী শিক্ষক বা নারী শিক্ষার্থীর সামনে নেকাব খোলার অনুরোধ করি, কিন্তু শিক্ষকরা আমার অনুরোধ গ্রহণ করেননি। বরং তারা আমাকে হেনস্তার চেষ্টা করেন।"
তিনি জানান, কলেজের অধ্যক্ষও তার কাছে এসে নেকাব খুলতে বলেন এবং রাজি না হলে পরীক্ষার খাতা নিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেন। পরবর্তীতে পুলিশ ডেকে তাকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়ে পরে মাটিরাঙা থানার পুলিশ আসে।
তিনি অভিযোগ করেন, "পুলিশ ৩টা ৫৫ মিনিটের দিকে পরীক্ষার কেন্দ্র এসে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে আমার পরীক্ষার সময় শেষ হয়ে গেছে।"
অনলাইনে তিনি আরও বলেন, "আমি কোনো অসদুপায় অবলম্বন করিনি বা খারাপ ব্যবহারও করিনি। সুতরাং, আমার সঙ্গে অন্যায়ভাবে হওয়া এই আচরণের জন্য আমি প্রতিকার চাই।"
এ বিষয়ে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামাল হোসেন মজুমদার জানান, ‘বিধি অনুযায়ী প্রবেশপত্রের ছবির সঙ্গে শিক্ষার্থীর পরিচয় মিলিয়ে পরীক্ষা নিতে হয়। শিক্ষকরা তাকে হিজাব খুলতে অনুরোধ করেছিলেন। আমি মহিলা পুলিশ পাওয়ার জন্যও আমি চেষ্টা করেছিলাম।’
তিনি আরও বলেন, ‘যদি কেউ আমাকে ফাঁসাতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি বদলি হতে রাজি।’
এদিকে, পার্বত্য নারী সংহতি সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীর প্রতি অমানবিক ও বৈষম্যমূলক আচরণের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। ভুক্তভোগী শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষার সুযোগ প্রদান করতে হবে।’
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে জানলাম একটি শিক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। যখন আমরা কলেজে যাই, তখন প্রিন্সিপাল জানান যে তাকে বহিষ্কার করা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা