ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই, চলছে রেজিস্ট্রেশন

২০২৬ জুলাই ০৪ ২০:০৪:৪৭

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই, চলছে রেজিস্ট্রেশন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুপডা)-এর উদ্যোগে আগামী ২৩ জুলাই আয়োজন করা হচ্ছে জমকালো ‘বর্ষা উৎসব’। নরসিংদীর মনোরম সুবর্ণ গ্রাম রিসোর্টে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

উৎসবের দিন সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অংশগ্রহণকারীদের নিয়ে গাড়ি সুবর্ণ গ্রাম রিসোর্টের উদ্দেশে রওনা দেবে। এবারের উৎসবে যোগ দিতে জনপ্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

দিনভর এই আয়োজনে থাকছে হরেক রকমের আয়োজন। যার মধ্যে রয়েছে সকালের নাশতা, ঐতিহ্যবাহী মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং এক মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। এছাড়া ঢাবির দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আড্ডায় মুখরিত হয়ে উঠবে এই উৎসব।

ডুপডা সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী দর্শন বিভাগের সকল অ্যালামনাইকে উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আগ্রহী সদস্যদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা... বিস্তারিত