ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
চ্যাম্পিয়নস ট্রফিতে ১৯ বছরের রেকর্ড ভেঙে জাকের-হৃদয়ের নতুন ইতিহাস
ডুয়া ডেস্ক : চলমান চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ভারতের বোলিং তোপে মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। কিন্তু ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে দলকে বিপর্যয়ের কবল থেকে উদ্ধার করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন এই দুই ক্রিকেটার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়ে জাকের ও হৃদয়। এতে ১৯ বছর আগের রেকর্ড ভেঙেছেন তারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে এর চেয়ে বেশি রানের জুটির রেকর্ড নেই আর কারও।
এর আগে, ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে ১৩১ রান করে এই রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচার। এদিকে, ১৫০ রানের বেশি জুটিতে আরও একটি রেকর্ড গড়েছেন জাকের আলী ও তাওহীদ হৃদয়। ভারতের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটি যেকোনো দলের সর্বোচ্চ রানের জুটি।
এর আগে ষষ্ঠ উইকেটে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ১৩৩ রানের জুটি ছিল শ্রীলঙ্কার আতাপাত্তু ও আর্নল্ডের। ২০০৫ সালে রেকর্ডটি গড়েছিলেন এ দুই সাবেক লঙ্কান ক্রিকেটার। তবে ক্যারিয়ারসেরা ইনিংস খেলা জাকের প্রথম সেঞ্চুরির সুযোগটি লুফে নিতে পারেননি। ৪৩তম ওভারে মোহাম্মদ শামিকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন জাকের আলী। ১১৪ বলে ৬৮ রান করেন তিনি।
তবে অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান হৃদয়। এইদিন পায়ে আঘাত পাওয়ায় তিনি দৌড়ে রান নিতে পারছিলেন না। তবুও ১১৩ বলে ফিফটি পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। তার সেঞ্চুরির সাহায্যে বাংলাদেশ ২২৮ রানের লড়াকু পুঁজি পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)