ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
ব্র্যাক এন্টারপ্রাইজে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডে ‘অফিসার, প্রকিউরমেন্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে ১ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।
পদের নাম: অফিসার, প্রকিউরমেন্ট (ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: ঢাকা।
কর্মক্ষেত্র: অফিস।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ডে-কেয়ার ও ওয়েলনেস সেন্টার সুবিধাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্যসেবা-বিষয়ক স্টার্টআপ, হাসপাতাল, মেডিকেল কলেজ অথবা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরাঅনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬।
কাজের দায়িত্ব, আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগবিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ