ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক: গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ১০৫ বছর পূর্ণ করল দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১ জুলাই) বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) যৌথ উদ্যোগে দিনভর নানা কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপাচার্যের বাসভবন সংলগ্ন ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়। সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা উড্ডয়ন ও কেক কাটার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছে। এই বিদ্যাপীঠের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বেলা ১১টায় টিএসসি মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি তাঁর প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য এবং বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪-এর গণ-অভ্যুত্থান প্রতিটি লড়াইয়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ছাত্ররা যে বিজয় এনেছে, তাকে সার্থক করতে হবে।”

অনুষ্ঠানে অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী, সংগঠনের দপ্তর সম্পাদক মো. বায়জিদ বোস্তামী এবং নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, রশিদ আহমেদ (মামুন), মো. ত্বহা, ড. মো. শরিফুল ইসলাম দুলু ও গোপাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
দিবসটি উপলক্ষে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিকেলের আয়োজনে রয়েছে বিশেষ আকর্ষণ। অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আয়োজিত ‘উন্মুক্ত কনসার্টে’ পারফর্ম করবেন রক লিজেন্ড মিজান (মিজান এন্ড ব্রাদার্স), জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ এবং শিল্পী তানজীব সারোয়ার। নিরাপত্তার স্বার্থে দুপুর আড়াইটা থেকে ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)