ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবি দিবস-২০২৬: অ্যালামনাইয়ের সহযোগিতায় রাজু ভাস্কর্যে উন্মুক্ত কনসার্ট
পার্থ হক: আগামী ১ জুলাই (বুধবার) ১০৬ বছরে পদার্পণ করবে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আয়োজন করা হয়েছে বিশেষ উন্মুক্ত কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক আয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১ জুলাই বিকেল ৩টা থেকে শুরু হবে কনসার্ট। এতে অংশ নেবেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড দলগুলো। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে পরিবেশন করবেন জনপ্রিয় রকশিল্পী মিজান (Mizan & Brothers)। এ ছাড়া পারফর্ম করবে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার।
কনসার্ট প্রসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও প্রাণের জায়গা। ১০৫ বছরের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন ছড়িয়ে দিতেই আমরা এই কনসার্টের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সংগীতের এই মূর্ছনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসটি আনন্দভরে উদযাপন করুক। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময়ই শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশে পাশে থাকতে চায়।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, প্রতিষ্ঠা দিবসের সকালের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের এই কনসার্ট শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের এক মিলনমেলায় পরিণত হবে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)