ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয় মাতাতে আসছেন মিজান, তানজীব ও সোনার বাংলা সার্কাস
পার্থ হক: আগামী ১লা জুলাই (বুধবার) ঐতিহ্যের ১০৬ বছরে পা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্ণাঢ্য এই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদযাপনকে আরও প্রাণবন্ত করতে বিকেলের আয়োজনে থাকছে বিশেষ চমক। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এদিন রাজু ভাস্কর্য প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক জমকালো ‘উন্মুক্ত কনসার্ট’।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১লা জুলাই বিকেল ৩টা থেকে টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই কনসার্ট শুরু হবে। এতে বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ব্যান্ড দলগুলো পারফর্ম করবে। এবারের কনসার্টের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় রক লিজেন্ড মিজান (Mizan & Brothers)। এছাড়া থাকছেন সময়ের জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার।
এই আয়োজন সম্পর্কে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিবএ টি এম আবদুল বারী ড্যানী অত্যন্ত ইতিবাচক ও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও প্রাণের জায়গা। ১০৫ বছরের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন ছড়িয়ে দিতেই আমরা এই কনসার্টের উদ্যোগ নিয়েছি। আমরা চাই সংগীতের এই মূর্ছনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবসটি আনন্দভরে উদযাপন করুক। অ্যালামনাই অ্যাসোসিয়েশন সবসময়ই শিক্ষার্থীদের সৃজনশীল ও সাংস্কৃতিক বিকাশে পাশে থাকতে চায়।”
প্রতিষ্ঠা দিবসের সকালের আনুষ্ঠানিকতা শেষে বিকেলের এই কনসার্টটি শিক্ষক-শিক্ষার্থী এবং অ্যালামনাইদের জন্য এক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে