ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পূবালী ব্যাংকে গ্রাফিক ডিজাইনার নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা
ডুয়া ডেস্ক: গ্রাফিক ডিজাইনার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক। ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রাফিক ডিজাইনার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পদটির মর্যাদা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার।
আবেদনকারীর স্বীকৃত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন বা ফাইন আর্টসে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। তবে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন, ফাইন আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, মাল্টিমিডিয়া, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
প্রার্থীদের অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর ও ইনডিজাইনের পাশাপাশি অ্যাডোবি আফটার ইফেক্টস এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ব্যবহারিক দক্ষতা থাকতে হবে। এ ছাড়া মোশন গ্রাফিকস, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড টাইপোগ্রাফি, কালার গ্রেডিং, অডিও সিঙ্ক্রোনাইজেশন এবং ডিজিটাল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে দক্ষতা বাধ্যতামূলক।
এ পদের জন্য কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মিডিয়া এজেন্সি কিংবা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩১ মে ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।
প্রবেশনকাল, যা এক বছর, সে সময় মাসিক বেতন হবে ২৬ হাজার টাকা। স্থায়ী নিয়োগের পর মাসিক বেতন হবে ৪৫ হাজার ৩৭৫ টাকা।
আগ্রহী প্রার্থীদের ব্যাংকের নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টা।
বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর