ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হলে আমাদের জন্য ভালো হয়: কোহলি
ডুয়া ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, কোনো টুর্নামেন্টে প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ হলে তাদের পারফরম্যান্স ভালো হয়। ব্রডকাস্ট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি এ কথা বলেন।
সাবেক এই অধিনায়ক বলেন, এর আগে আমরা দু'বার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেছি বাংলাদেশের বিপক্ষে—২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুইবারই শিরোপা জিতেছি। তাই যখনই বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্ট শুরু হয়, সেটি আমাদের জন্য ভালো হয়। এবারও সেই ধারাই বজায় থাকবে বলে আশা করছি।’
তিনি আরও বলেছেন, ‘অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগত ভাবে খুব ভালো লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। সুযোগ পেতে তাই সারা বছরই ভালো খেলতে হয়। প্রথম সারির দলগুলো খেলায় টানটান লড়াই হয়।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটি প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই, যোগ করেন তিনি।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপেও ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল ভারত। সেই আসরে ভারতের সঙ্গে বিশ্বকাপের সহআয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরপর ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। এই দুটি আসরেই শিরোপা জিতে টিম ইন্ডিয়া। সাত বছর বিরতির পর আবারও মাঠে গড়ালো চ্যাম্পিয়ন্স ট্রফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)