ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উত্তেজনা এখন তুঙ্গে। ‘রাউন্ড অব ৩২’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, অতীতের মুখোমুখি রেকর্ড এবং বর্তমান স্কোয়াড বিশ্লেষণ করলে স্পষ্ট, ম্যাচটি হতে যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল
বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, আর জাপান রয়েছে ১৭ নম্বরে। অতীতের পরিসংখ্যানও সেলেসাওদের পক্ষেই কথা বলছে।
এ পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে, জাপানের জয় মাত্র একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
গোলের হিসাবেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। ১৪ ম্যাচে তারা করেছে ২৮ গোল, বিপরীতে জাপানের গোলসংখ্যা মাত্র ৮।
তবে সাম্প্রতিক সময়ে একটি প্রীতি ম্যাচে ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। অন্যদিকে, ২০০৬ বিশ্বকাপে জাপানকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছিল ব্রাজিল।
দারুণ ছন্দে আনচেলত্তির দল
কার্লো আনচেলত্তির অধীনে আত্মবিশ্বাসী ব্রাজিল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে টানা দুই জয়ে। স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দুই ম্যাচেই ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে সেলেসাওরা।
তবে ইনজুরির কারণে এই ম্যাচে রাফিনিয়াকে পাওয়া যাবে না। এ ছাড়া নেইমারও সম্ভবত শুরু থেকেই মাঠে নামবেন না। ফলে আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার ওপরই থাকবে সবচেয়ে বড় দায়িত্ব।
চমক দেখাতে প্রস্তুত জাপান
হাজিমে মরিয়াসুর অধীনে জাপান নিজেদের রক্ষণভাগকে আরও সুসংগঠিত করেছে। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে ড্র করার পর দলটির আত্মবিশ্বাস বেড়েছে।
ইনজুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কা থাকলেও ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে প্রস্তুত জাপান-এ বিষয়ে সংশয় নেই।
ম্যাচ কখন?
বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল (২৯ জুন) রাত ১১টায় শুরু হবে ব্রাজিল ও জাপানের বহুল প্রতীক্ষিত নকআউট ম্যাচ।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার (গোলরক্ষক), ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাহায়েস, মার্কুইনহোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনিয়া এবং রায়ান।
জাপানের সম্ভাব্য একাদশ
সুজুকি (গোলরক্ষক), ইতো, ইতাকেুরা, সেকো, সুগাওয়ারা, কামাদা, তানাকা, নাকামুরা, দোয়ান, মায়েদা ও উয়েদা।
কোথায় দেখা যাবে ম্যাচ?
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টস (T-Sports), বিটিভি (BTV) এবং সময় টিভি (Somoy TV)-তে।
এ ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল থেকে Cricfy TV অথবা Sportzfy অ্যাপ ডাউনলোড করে ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন।
ম্যাচ নিয়ে পূর্বাভাস
ফিফা র্যাঙ্কিং, অতীতের রেকর্ড এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ব্রাজিলকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে। তবে জাপানের উন্নত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার কারণে অঘটনের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবকিছু বিবেচনায় ধারণা করা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই শেষে ব্রাজিল ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিতে পারে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে