ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (DUAA) যৌথ উদ্যোগে এদিন বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হবে। এবারের আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে একটি মেগা কনসার্ট ও ব্যান্ড শো।
এই বিশাল অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয় এলাকায় এক বিশেষ সভা ও ভেন্যু পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ইসরাফিল রতনসহ প্রক্টরিয়াল টিমের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল এবং দপ্তর সম্পাদক মো. বায়জিদ বোস্তামী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব ধরনের লজিস্টিক ও কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষ করে সংগীত সন্ধ্যার জন্য দেশসেরা ব্যান্ড দলগুলোকে আমন্ত্রণের পরিকল্পনা রয়েছে, যা বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি বড় মিলনমেলায় পরিণত হবে।
পরিদর্শন শেষে সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ১০৫ বছর পূর্ণ হওয়া আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি। শিক্ষার্থীদের বিনোদন ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।"
পরিদর্শনকালে নেতৃবৃন্দ অনুষ্ঠান স্থলের সাজসজ্জা, প্রবেশপথের শৃঙ্খলা এবং স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন আশা করছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় ১ জুলাইয়ের এই উৎসবমুখর আয়োজন ঢাবি পরিবারের জন্য একটি অনন্য স্মৃতি হয়ে থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত