ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
সুইস সরকারি স্কলারশিপে পিএইচডি, গবেষণা ও মাস্টার্সের সুযোগ
পার্থ হক: নৈসর্গিক সৌন্দর্য, উন্নত শিক্ষাব্যবস্থা ও উচ্চ জীবনমানের জন্য পরিচিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ড। মানবসম্পদ উন্নয়নে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ধারাবাহিকতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবারও উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার।
দ্য সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে তিন ধরনের স্কলারশিপ দেওয়া হবে। এগুলো হলো- পিএইচডি স্কলারশিপ, গবেষণা ফেলোশিপ এবং আর্টস মাস্টার্স স্কলারশিপ।
সুইজারল্যান্ড সরকারের ফেডারেল কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সম্পূর্ণ মেধার ভিত্তিতে দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। বিশ্বের প্রায় ১৮৩টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
ব্যাংকিং, উন্নত শিক্ষাব্যবস্থা ও জীবনযাত্রার মানের কারণে সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে দেশটির সরকার দীর্ঘদিন ধরেই শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে আসছে। সরকারি তহবিলের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে।
আবেদনের সময়সূচি
স্কলারশিপটির আবেদন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ২০২৬ সালের আগস্টে দেশভিত্তিক আবেদন নির্দেশিকা প্রকাশ করা হবে। এরপর ২০ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন গ্রহণ শুরু হবে। বছরের শেষ পর্যন্ত নিজ নিজ দেশের সুইস দূতাবাস বা কূটনৈতিক মিশনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
আবেদনপত্র ২০২৭ সালের শুরুর দিকে মূল্যায়ন করা হবে। চূড়ান্ত ফল প্রকাশের সম্ভাব্য সময় ২০২৭ সালের মে মাস। নির্বাচিত শিক্ষার্থী ও গবেষকেরা ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সুইজারল্যান্ডে তাঁদের অধ্যয়ন বা গবেষণা কার্যক্রম শুরু করতে পারবেন।
সুযোগ-সুবিধা
আংশিক টিউশন ফি প্রদান
মাসিক ভাতা
স্বাস্থ্যবিমা সুবিধা
সাপোর্ট সার্ভিস এবং বিভিন্ন ট্রিপ, ডিনার ও দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
গবেষণা ফেলোশিপ ও পিএইচডির জন্য আবেদনকারীকে সুইজারল্যান্ডের কোনো অধ্যাপক বা গবেষণা তত্ত্বাবধায়কের (Supervisor) সমর্থনপত্র সংগ্রহ করতে হবে।
এ ছাড়া সাধারণ ও নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে প্রত্যেক দেশের জন্য নির্ধারিত তথ্যপত্র দেখতে হবে।
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে নির্ধারিতলিংকে প্রবেশ করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে