ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হওয়ার সম্ভাবনা কবে?
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জনের ফলে এখন থেকেই সম্ভাব্য মুখোমুখি লড়াই নিয়ে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। বর্তমান সূচি অনুযায়ী, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে সেমিফাইনালেই মুখোমুখি হতে পারে ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি।
সেমিফাইনালে হতে পারে মহারণ
বিশ্বকাপের নকআউট ড্র অনুযায়ী, আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই মঞ্চে পৌঁছাতে হলে দুই দলকেই শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করতে হবে। অর্থাৎ টানা তিনটি নকআউট ম্যাচ জিততে পারলেই কেবল সম্ভাব্য এই মহারণ বাস্তবে রূপ নেবে।
গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গ্রুপ ‘জে’-তে দুর্দান্ত সূচনা করে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষেও ২-০ গোলের জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। টানা দুই জয়ে আগেভাগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল। তবে ওই গ্রুপের অবস্থান এখনও চূড়ান্ত না হওয়ায় সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।
গোল ব্যবধানে শীর্ষে ব্রাজিল
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল গ্রুপ ‘সি’ থেকে শীর্ষস্থান নিয়ে নকআউট পর্বে উঠেছে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে দাপুটে ফুটবল খেলেছে সেলেসাওরা। হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে তারা গ্রুপ পর্ব শেষ করেছে ৭ পয়েন্ট নিয়ে।
একই পয়েন্ট অর্জন করেছিল মরক্কোও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা পায় ব্রাজিল। তাদের গোল ব্যবধান ছিল +৬, যেখানে মরক্কোর ছিল +৩।
শেষ ৩২ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। ওই অবস্থানের জন্য লড়াই করছে নেদারল্যান্ডস, সুইডেন ও জাপান। ইতোমধ্যে গ্রুপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।
আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের পরিসংখ্যান
ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা আর্জেন্টিনা ও ব্রাজিলের। দুই দল এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে।
এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪১ ম্যাচে এবং করেছে ১৬০ গোল। ব্রাজিল জিতেছে ৩৯ ম্যাচে, তাদের গোল সংখ্যা ১৫৫। বাকি ২৬টি ম্যাচ ড্র হয়েছে।
সাম্প্রতিক পাঁচ দেখায় এগিয়ে আর্জেন্টিনা
সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বিপক্ষে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ পাঁচ দেখায় চারটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, একটি ম্যাচ ড্র হয়েছে।
২৫ মার্চ ২০২৫ বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস আয়ার্সে ব্রাজিলকে ৪-১ গোলে হারায় আর্জেন্টিনা।
এর আগে ২২ নভেম্বর ২০২৩ রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।
১৬ নভেম্বর ২০২১ সান হুয়ানে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
১০ জুলাই ২০২১ কোপা আমেরিকার ফাইনালে রিও ডি জেনেইরোতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা।
আর ১৫ নভেম্বর ২০১৯ রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ১-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।
ইতিহাস, সাম্প্রতিক পারফরম্যান্স এবং বর্তমান ফর্ম বিবেচনায় সম্ভাব্য আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, দুই দলই শেষ পর্যন্ত সেই বহুল প্রতীক্ষিত মহারণের মঞ্চে পৌঁছাতে পারে কি না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়