ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিনা অভিজ্ঞতায় অফিসার নেবে সীমান্ত ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান সীমান্ত ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা পূর্ণকালীন ভিত্তিতে প্রবেশনারি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি/ও লেভেল/সমমান এবং এইচএসসি/এ লেভেল/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) অথবা ৪.০০ (৫.০০-এর মধ্যে) অর্জন করতে হবে।
এ পদে আবেদন করতে পূর্ববর্তী কোনো চাকরির অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর।
নিয়োগপ্রাপ্তদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন-ভাতা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিতওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ সময় ৩০ জুন ২০২৬।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্টবিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান