ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৭তম বিসিএস প্রিলির সম্ভাব্য সময় জানাল পিএসসি
ডুয়া ডেস্ক: ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে পারে। যদিও পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি তবে এই সময়ের মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সম্প্রতি এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, "৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শেষ হওয়ার পর পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ নিয়ে আলোচনা করা হবে। আমাদের পরিকল্পনা হল জুন মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের। পরীক্ষার তারিখ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত করা হবে।"
এছাড়া তিনি আরও জানিয়েছেন যে ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হবে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ৩,৪৮৭টি শূন্য ক্যাডার পদের জন্য নিয়োগ দেওয়া হবে এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। নতুন কিছু পদও যোগ করা হয়েছে। ৪৭তম বিসিএসের জন্য আবেদনের সময় প্রার্থীর বয়স ১ নভেম্বর ২০২৪ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অন্যথায় আবেদন গ্রহণ করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু