ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

এমবাপ্পেকে ঠেকাতে তিন গোলকিপার চান ইরাক কোচ

২০২৬ জুন ২২ ১৮:৪৩:৪৮

এমবাপ্পেকে ঠেকাতে তিন গোলকিপার চান ইরাক কোচ

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পেকে থামানো যেন আধুনিক ফুটবলের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। বিশ্বের শীর্ষ ডিফেন্ডার ও কোচরা নিয়মিতভাবেই ফরাসি এই তারকাকে রুখতে নানা কৌশল খুঁজে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ব্যতিক্রমী এক মন্তব্য-একসঙ্গে তিনজন গোলকিপার খেলানোর ইচ্ছা প্রকাশ করলেন ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড!

বাংলাদেশ সময় আজ রাত তিনটায় গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে ইরাক। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে হাস্যরসের সুরে আর্নল্ড বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা কি একসঙ্গে তিনজন গোলকিপার খেলাতে পারি? কিন্তু তারা সেটি অনুমোদন করেনি।”

২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এমবাপ্পে এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বিশ্বকাপে গোলসংখ্যায় তিনি কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে গেছেন এবং টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্রুতই এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি ফ্রান্স জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও এখন তার দখলে।

ইরাকের অধিনায়ক ও গোলরক্ষক জালাল হাসান সর্বশেষ নরওয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের ম্যাচে চারটি গোল হজম করেছিলেন। ফলে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কে গোলপোস্ট সামলাবেন, তা এখনো নিশ্চিত করেননি কোচ গ্রাহাম আর্নল্ড।

তিনি বলেন, “ফ্রান্স কীভাবে খেলবে, সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে নিজেদের পারফরম্যান্স আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমি চাই আমার খেলোয়াড়রা মাঠে নেমে নিজেদের সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরুক।”

অন্যদিকে ফ্রান্স শিবিরে এখন আলোচনার কেন্দ্রে এমবাপ্পে। ইরাকের বিপক্ষে মাঠে নামলেই তিনি জাতীয় দলের হয়ে নিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন।

এই অর্জন নিয়ে এমবাপ্পে বলেন, “জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই বিশেষ অনুভূতির। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কিছু নেই। ফ্রান্সের হয়ে ১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক মুহূর্ত, আর সেটি যদি বিশ্বকাপের মঞ্চে হয়, তাহলে তা আরও স্মরণীয় হয়ে ওঠে।”

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা... বিস্তারিত