ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মেলোনি ট্রাম্পকে বলেন, জনপ্রিয়তা নয় নিজের দিকে নজর দিন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ট্রাম্পের বক্তব্যকে তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেন।
ট্রাম্প দাবি করেন, ইতালিতে মেলোনির জনপ্রিয়তা বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, জি–৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার আগ্রহ দেখিয়েছিলেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি রোধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তিনি পর্যাপ্ত সমর্থন দিচ্ছেন না।
এসব মন্তব্যের জবাবে ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় মেলোনি বলেন, ট্রাম্পের এই অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জনপ্রিয়তা নিয়ে করা মন্তব্যকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত আক্রমণ হিসেবে আখ্যা দেন।
মেলোনি আরও বলেন, তার রাজনৈতিক অবস্থান বা জনপ্রিয়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না। একই সঙ্গে তিনি পরামর্শ দেন, ট্রাম্পের উচিত নিজের রাজনৈতিক বিষয়গুলোতেই মনোযোগ দেওয়া।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)