ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লাহোরে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ স্কুল দল
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া এইচিসন ইন্টারন্যাশনাল আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল। এ উপলক্ষে শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঐতিহ্যবাহী এইচিসন কলেজের ১৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক এই স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। আগামী ২০ থেকে ২৮ জুন লাহোরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
স্কুল ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করা ক্রিকেটারদের নিয়েই দল গঠন করেছে বিসিবি। ঘোষিত দলের ক্রিকেটারদের নিয়ে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশনের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের কম্বাইন্ড স্কুল দল এবং পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল হাই স্কুল, দ্য সিটি কলেজ, বিকন হাউজ ও হাবিব পাবলিক স্কুল।
বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের প্রথম ম্যাচ ২২ জুন এইচিসন কলেজের বিপক্ষে। এরপর ২৩ জুন তারা মুখোমুখি হবে হাবিব পাবলিক স্কুলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সরকারি মুসলিম মডেল হাই স্কুল।
আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল এবং ২৮ জুন মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের সদস্যরা হলেন—নাইম হাসান সবুজ, কবিদ আল সিয়াম, আদ্রিত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাঈদ মোহাম্মদ রাফিন, মোহাম্মদ জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সাব্বির আলম, স্বপ্ন দাস ও আশরাফুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)