ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ব্রাজিলের জয়ে চ্যালেঞ্জ পূরণ, আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া
নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা ও আবেগের বহিঃপ্রকাশ নতুন কিছু নয়। সেই আবেগ থেকেই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে মাথা ন্যাড়া করেছেন এক আর্জেন্টিনা সমর্থক।
বকশীগঞ্জ সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল আহমেদ জুম্মান (২৩) দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক আইডিতে ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয় পেলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।
পরদিন শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ ব্যবধানে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার পরই নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি পরে তিনি এলাকায় মাথা ন্যাড়া অবস্থায় ঘুরে বেড়ান। এ সময় তাকে দেখতে স্থানীয় ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষের ভিড় জমে যায়।
ঘটনাটি দ্রুতই এলাকায় আলোচনার জন্ম দেয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা পরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের মতে, ফুটবলকে কেন্দ্র করে সমর্থকদের এমন বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা খেলাধুলার প্রতি ভালোবাসারই প্রতিফলন। ফয়সালের এই উদ্যোগ এলাকায় হাস্যরস ও আগ্রহের সৃষ্টি করেছে।
চ্যালেঞ্জ বাস্তবায়নের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা মূলত আনন্দের জন্য। মজা করেই তিনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ব্রাজিল জেতায় তা পূরণ করেছেন। তার মতে, কথা দিলে তা রাখা উচিত।
তিনি আরও বলেন, ভিন্ন দল সমর্থন করলেও খেলাকে খেলাই হিসেবে দেখা উচিত। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা সমর্থকদের মধ্যে আনন্দ বাড়িয়ে তোলে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- বিনা খরচে কর্মী নিয়োগ দিচ্ছে মালয়েশিয়া, আবেদন শুরু
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা