ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের লড়াকু ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি টাইগাররা। রোমাঞ্চকর এই ম্যাচে ৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ১৮৯ রান করে থেমে যায়।
১৯৭ রানের লক্ষ্য তাড়ায় দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। মাত্র তিন ওভারেই আসে ৪২ রান। পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭২ রান।
তানজিদ ১৫ বলে ৩০ রান করে আউট হন। তবে সাইফ হাসান ইনিংসের ভিত গড়ে দেন ৩৩ বলে ৪২ রানের ইনিংস খেলে, যেখানে ছিল দুটি চার ও একটি ছক্কা। সৌম্য সরকারও ৯ বলে ১৫ রান করে শুরুটা ভালো করলেও বেশি দূর যেতে পারেননি।
মাঝের ওভারগুলোতে পারভেজ হোসেন ইমন আগ্রাসী ব্যাটিং করে বাংলাদেশকে ম্যাচে রাখেন। তার ব্যাটিংয়ে এক পর্যায়ে প্রয়োজনীয় রানরেট ৯-এর ঘরে নেমে আসে। তবে তার বিদায়ের পর আবারও নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া।
শেষ দিকে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর ওপর বড় দায়িত্ব থাকলেও তারা দলকে জয়ের পথে নিতে পারেননি। হৃদয় ২২ বলে ৩৫ রান করেন, শামীম করেন ৮ বলে ৭ রান।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন হার্ডি ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৪৪ রানের মধ্যেই তারা হারায় ৩ উইকেট। পরে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড।
টিম ডেভিড ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ২ চার ও ৪ ছক্কা। ম্যাট রেনশো খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস, ৫২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৮৯ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাসুম আহমেদ। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। তবে অন্য বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে চাপের মধ্যে রাখতে ব্যর্থ হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)