ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইরানের হুঁশিয়ারির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও এ হামলা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার (১৬ জুন) নাবাতিয়েহ এলাকায় দুটি পৃথক গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলার ঘটনা ঘটে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা নিশ্চিত করেছে, এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, কোনো যুদ্ধবিরতি চুক্তি হলে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় লেবাননসহ সব এলাকায় সামরিক অভিযান বন্ধের বিষয়টি রাখা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব চলতে থাকলে তা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে। সেনা প্রত্যাহার ছাড়া যুদ্ধ শেষ হয়েছে বলে ধরা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে ইরানের সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সমঝোতার পরও দক্ষিণ লেবাননে তাদের সেনা অবস্থান বজায় থাকবে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি আলোচনা চললেও বাস্তবে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিস্থিতি বড় ধরনের সংঘাতে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা