ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে ঝলক দেখাচ্ছে 'বি' গ্রুপের শেয়ার
ডুয়া ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাম্প্রতিক সময়ে ‘বি’ ক্যাটাগরির শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে এই শেয়ারগুলোতে বড় ধরনের দর বৃদ্ধি দেখা গেছে।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৯ ফেব্রুয়ারি) লেনদেনের সার্বিক চিত্রে স্পষ্ট ছিল ‘বি’ ক্যাটাগরির শেয়ারের আধিপত্য। এদিন শীর্ষ ১০ গেইনারের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৬টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। ডিএসই সূত্রে এই জানা গেছে।
গেইনার তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানি হলো- ইনটেক অনলাইন, শাইনপুকুর সিরামিকস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ ও তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং আমান ফিড লিমিটেড।
এরমধ্যে ‘বি’ ক্যাটাগরির ৬ কোম্পানি রয়েছে-ইনটেক অনলাইন, শাইনপুকুর সিরামিকস, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, এনার্জিপ্যাক পাওয়ার, গোল্ডেন হার্ভেস্ট ও তসরিফা ইন্ডাস্ট্রিজ।
কোম্পানিগুলোর মধ্যে ইনটেক অনলাইনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯ দশমিক ৮৪ শতাংশ, এস. আলম কোল্ড রোল্ড স্টিলসের ৯ দশমিক ৩৭ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৫ দশমিক ১৭ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ৬ দশমিক ৭০ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)