ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নকআউট নিশ্চিত করতে কী করতে হবে ব্রাজিলকে?
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে প্রত্যাশিত জয় দিয়ে অভিযান শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। অন্যদিকে দিনের আরেক ম্যাচে হাইতিকে পরাজিত করে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড।
এই ড্রয়ের ফলে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ জুন। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপের তলানিতে থাকা হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারালেও দ্বিতীয় রাউন্ডে ওঠার ভাগ্য এখনও নিজেদের হাতেই রয়েছে ব্রাজিলের। বাকি দুই ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৭, যা নিয়ে সহজেই শেষ ৩২-এ জায়গা করে নেওয়া সম্ভব। ২০২২ বিশ্বকাপেও ৬ পয়েন্ট নিয়ে একটি দল গ্রুপসেরা হয়ে পরবর্তী পর্বে উঠেছিল।
তবে দুটি ম্যাচ জিতলেও ব্রাজিল যে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এমন নিশ্চয়তা নেই। মরক্কোও যদি নিজেদের বাকি দুই ম্যাচে জয় পায়, তাহলে তারাও গ্রুপসেরা হওয়ার দৌড়ে এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোল ব্যবধান সমান হলে ফেয়ার প্লে বা কার্ডের হিসাব বিবেচনায় নেওয়া হবে।
এদিকে গ্রুপের শীর্ষ দুইয়ে না থাকলেও ব্রাজিলের সামনে শেষ ৩২-এ ওঠার সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ আটের একটি হতে হবে তাদের।
অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হলে নকআউট পর্বে কঠিন সমীকরণের মুখে পড়তে পারে ব্রাজিল। সে ক্ষেত্রে শেষ ৩২-এর শুরুতেই শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হতে পারে সেলেসাওদের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)