ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাইয়ের নবম মাসিক সভা অনুষ্ঠিত
পার্থ হক
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির নবম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী। সভায় অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সংখ্যা বৃদ্ধি, ডিজিটাল ডেটাবেজ আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কল্যাণে সামাজিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য সুসংহত করতে এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।”

সভায় নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম),মাহফুজা রহমান চৌধুরী, মো. নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. এম কামাল উদ্দিন জসিম, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রশিদ আহমেদ (মামুন), ড. মো. শরিফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ, মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ড. এম কামাল উদ্দিন জসিম ও দপ্তর সম্পাদক মো. বায়জিদ বোস্তামী।
সভার শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)