ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
৪১২ কোটি টাকার টিকা কেনার অনুমোদন দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারের জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ইউনিসেফের মাধ্যমে ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে টিকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১০ জুন) বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচির আওতায় প্রয়োজনীয় টিকা ক্রয়ের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ এই প্রস্তাব উপস্থাপন করে।
নির্ধারিত সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব টিকা সংগ্রহ করা হবে, যাতে নির্ধারিত সময়ে টিকার সরবরাহ নিশ্চিত করা যায় এবং সারাদেশে টিকাদান কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়।
প্রস্তাব অনুযায়ী, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এ ক্ষেত্রে ক্রয়কারী সংস্থা এবং সরবরাহকারী দুই ভূমিকাতেই কাজ করবে।
কর্মকর্তারা আরও জানান, দেশে টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখা এবং ইপিআই-এর আওতায় টিকার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিশুদের সংক্রামক ও প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে ইপিআই দীর্ঘদিন ধরে দেশের অন্যতম প্রধান জাতীয় স্বাস্থ্য কর্মসূচি হিসেবে পরিচালিত হয়ে আসছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ