ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ দিচ্ছে জাপান
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি খাতকে আরও শক্তিশালী করতে বড় অঙ্কের আর্থিক সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি জাপানি ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজধানীতে মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে ‘ইমার্জেন্সি সাপোর্ট লোন ফর এনহ্যান্সিং ইকোনমিক রেজিলিয়েন্স অ্যান্ড স্টেবল এনার্জি সাপ্লাই’ শীর্ষক ঋণচুক্তিটি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ তাকাহাশি জুনকো। একই অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি নোট বিনিময় চুক্তিও স্বাক্ষরিত হয়। এতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইআরডি সচিব সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঋণের অর্থ দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। জাপান সরকারের ‘পার্টনারশিপ অন ওয়াইড এনার্জি অ্যান্ড রিসোর্সেস রেজিলিয়েন্স এশিয়া (পাওয়ার এশিয়া)’ উদ্যোগের আওতায় এটি প্রথম সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ।
ইআরডি সূত্র জানায়, এই কর্মসূচির দুটি প্রধান লক্ষ্য হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের সহনশীলতা বাড়ানো এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসনকে আরও শক্তিশালী করা। এর আওতায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং উচ্চ দক্ষতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রগুলোর টেকসই পরিচালনায় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নত পরিকল্পনা ও জ্বালানি সাশ্রয়মূলক কার্যক্রমও জোরদার করা হবে।
এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহ-অর্থায়নে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন-সংক্রান্ত বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নেও এই সহায়তা ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই ঋণ সহায়তা দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। একই সঙ্গে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ-জাপান উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক