ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রোববার ক্রিকেট বোর্ডের নির্বাচন
স্পোর্টস ডেস্ক: আগামীকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
গত ২৫ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী চিত্র স্পষ্ট হয়। জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা থাকলেও এই তিন বিভাগে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগে ২টি পদের বিপরীতে ৩ জন মনোনয়ন দিলেও যাচাই-বাছাইয়ে একজন বাদ পড়ায় সেখানেও ফল প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
জেলা পর্যায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাঁকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।
খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। এই বিভাগ থেকে ২ জন নির্বাচিত হবেন, যেখানে শফিকুল আলম ও শান্তনু ইসলামের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরি, যেখানে একজন নির্বাচিত হবেন এবং মিজানুর রহমান এগিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)