ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভিসা নিয়ে নতুন নিয়ম জারি করল যুক্তরাষ্ট্র দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইল ‘পাবলিক’ রাখতে হবে, যাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের কার্যক্রম পর্যালোচনা করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ জুন) প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, এই নিয়মটি গত ৩০ মার্চ থেকেই কার্যকর রয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই, নিরাপত্তা মূল্যায়ন এবং আবেদনকারীর পরিচয় নিশ্চিতকরণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দূতাবাস।
দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, এই নিয়ম সব ভিসা আবেদনকারীর জন্য প্রযোজ্য নয়। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি এবং তাদের নির্ভরশীলদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক।
নতুন নির্দেশনার আওতায় থাকছেন এ-৩, সি-৩ (গৃহকর্মী আবেদনকারী), জি-৫, এইচ-৩ এবং এইচ-৪ ভিসা আবেদনকারীরা। পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসা আবেদনকারীদেরও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত রাখতে হবে।
দূতাবাসের মতে, আবেদনকারীর পরিচয়, কার্যক্রম এবং ভিসার যোগ্যতা যাচাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ভিসা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
মার্কিন কর্তৃপক্ষ নতুন নিয়ম যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে, নির্দেশনা মানতে ব্যর্থ হলে ভিসা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।
উল্লিখিত ভিসা ক্যাটাগরিতে যারা আবেদন করবেন, তাদের জন্য এখন থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস পর্যালোচনা ও সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত