ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সংসদে আলোচনা ছাড়া তেলের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, মাত্র এক মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম বাড়ানো সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। তার ভাষায়, সংসদে আলোচনা ছাড়াই রাতের বেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনগণের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের শামিল।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেট নগরীর বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল। কিন্তু জনগণের অজান্তে গভীর রাতে দাম বাড়ানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, ফাহিমা হত্যা মামলার বিচারপ্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে, তাহলে মানুষ ন্যায়বিচার পাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়বে।
জামায়াতের আমির দাবি করেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যা মামলার বিচারও ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে সরকারকে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
সরকারের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে চূড়ান্ত কোনো মূল্যায়ন করা সমীচীন হবে না। তবে তার দাবি, দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে পরিবর্তনের আশা করেছিল, বাস্তবে সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?