ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
স্কলারশিপ দিচ্ছে ইতালির পিসা ইউনিভার্সিটি, আবেদন শুরু
পার্থ হক: ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আবেদন প্রক্রিয়া খুলেছে ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব পিসা। ইতালিয়ান সরকারের সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। আবেদন করতে কোনো ধরনের ফি লাগবে না এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর ২০২৬।
১৩৪৩ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি অব পিসা ইতালির একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। দীর্ঘ ঐতিহ্য ও গবেষণাভিত্তিক শিক্ষার কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেছে। বর্তমানে এখানে ২০টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির সঙ্গে জড়িয়ে আছেন ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব যেমন গ্যালিলিও গ্যালিলি, পদার্থবিদ এনরিকো ফার্মি এবং গণিতবিদ ভিটো ভলতেরা।
সুযোগ-সুবিধা
ইউনিভার্সিটি অব পিসার স্কলারশিপগুলোর কিছু অংশ বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে এবং কিছু অংশ ইতালিয়ান সরকারের সহায়তায় পরিচালিত হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ২ হাজার ৪০০ ইউরো পর্যন্ত অনুদান দেওয়া হবে, যা শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ব্যয় মেটাতে সহায়তা করবে।
যেসব স্কলারশিপ পাওয়া যাবে
বিশ্ববিদ্যালয় ও ইতালিয়ান সরকারের যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ইউএনআইপিআই স্কলারশিপ, ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় স্কলারশিপ, ইনভেস্ট ইয়োর ট্যালেন্ট ইন ইতালি স্কলারশিপ এবং ডিএসইউ স্কলারশিপ।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ইউনিভার্সিটি অব পিসার নির্ধারিত কোনো ডিগ্রি প্রোগ্রামে ভর্তি থাকা আবশ্যক। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী সেপ্টেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত