ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের হৃদয়ভাঙা হার
স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ের শেষ মুহূর্তেও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে শেষ ওভারের নাটকীয়তায় সেই আশা ভেঙে যায়। শেষ তিন বলে ১২ রান প্রয়োজন থাকলেও পরপর দুই ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তার। ফলে ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হারতে হয় বাংলাদেশকে।
এই জয়ের মাধ্যমে ইতিহাসও গড়েছে নেদারল্যান্ডস নারী ক্রিকেট দল। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।
এডিনবার্গে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে ডাচ ব্যাটাররা শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন।
ওপেনার হেথার সিজারের ৫২ রানের ইনিংসের পাশাপাশি মিডল অর্ডারের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা দুটি উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ২৪ বলে ২২ রান করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
দলকে লড়াইয়ে রাখেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি পূরণের পর তিনি ৭৭ রান করেন। তবে তার এই ইনিংসও দলকে জয় এনে দিতে পারেনি।
শেষ ওভারে সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায়। জয়ের জন্য শেষ তিন বলে প্রয়োজন ছিল দুটি ছক্কা। ডাচ স্পিনার হেথার সিজারের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন জ্যোতি। পরের বলেই একই পরিণতি হয় নাহিদা আক্তারের। তাতেই ১৫৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস এবং ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
ত্রিদেশীয় সিরিজে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় পরাজয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)