ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। ২৬ সদস্যের চূড়ান্ত দলে বড় কোনো চমক না থাকলেও নিয়মিত একাদশের সদস্য নাহিতান নান্দেজের বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে।
আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত এই দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় ঘটিয়েছেন বিয়েলসা। গোলপোস্টে থাকছেন অভিজ্ঞ ফার্নান্দো মুসলেরা। তার সঙ্গে দলে জায়গা পেয়েছেন সার্জিও রচেট ও সান্তিয়াগো মেলে।
রক্ষণভাগে নেতৃত্ব দেবেন বার্সেলোনার তারকা রোনাল্ড আরাউহো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের হোসে মারিয়া জিমেনেজ। এছাড়া গুইলারমো ভ্যারেলা, সান্তিয়াগো বুয়েনো, সেবাস্টিয়ান ক্যাসেরেস, ম্যাথিয়াস অলিভেরা, জোয়াকিন পিকেরেজ ও মাতিয়াস ভিনিয়ারাও রয়েছেন ডিফেন্সে।
মিডফিল্ডে উরুগুয়ের অন্যতম ভরসা রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে ও টটেনহ্যামের রদ্রিগো বেন্টানকুর। তাদের সঙ্গে ম্যানুয়েল উগার্তে, নিকোলাস ডি লা ক্রুজ, জিওর্জিয়ান ডি আরাসকায়েতা, ফাকুন্দো পেলেস্ত্রি, ব্রায়ান রদ্রিগেজসহ একঝাঁক প্রতিভাবান ফুটবলার জায়গা পেয়েছেন।
আক্রমণভাগে দলের সবচেয়ে বড় ভরসা ডারউইন নুনেজ। তার সঙ্গে রয়েছেন রদ্রিগো আগুয়েরে ও ফেদেরিকো ভিনাস। বিশ্বকাপে গোল করার দায়িত্ব থাকবে এই ত্রয়ীর কাঁধে।
নাহিতান নান্দেজের অনুপস্থিতি ছাড়া উরুগুয়ের ঘোষিত স্কোয়াডে তেমন কোনো বিস্ময়কর সিদ্ধান্ত নেই। অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর স্বপ্ন দেখছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)