ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোপা রক্ষায় বিকল্পে ঠাসা আর্জেন্টিনা স্কোয়াড
নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছেন কোচ লিওনেল স্কালোনি। সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে ধারণা মিললেও প্রায় প্রতিটি পজিশনেই তার হাতে রয়েছে একাধিক বিকল্প।
গোলবারের নিচে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অবিশ্বাস্য পারফরম্যান্স এখনও সমর্থকদের মনে গেঁথে আছে। তার বিকল্প হিসেবে দলে রয়েছেন হুয়ান মুসো ও জেরোনিমো রুলি।
রক্ষণভাগে স্কালোনি রেখেছেন আটজন ফুটবলার। সেন্টারব্যাকে আছেন লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও ফাকুন্দো মেদিনা। এর মধ্যে মেদিনা প্রয়োজনে লেফটব্যাক হিসেবেও খেলতে পারেন।
ডানপ্রান্তের রক্ষণ সামলাতে স্কোয়াডে আছেন নাহুয়েল মলিনা ও গঞ্জালো মন্তিয়েল। অন্যদিকে নিকোলাস তাগলিয়াফিকোও রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বহুমুখী খেলোয়াড় থাকায় রক্ষণভাগে বাড়তি সুবিধা পাচ্ছেন স্কালোনি।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন সাতজন। লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল ও এজেকুয়েল পালাসিওস ডিফেন্সিভ দায়িত্ব সামলালেও আক্রমণ গড়তেও সমান কার্যকর। অ্যাটাকিং মিডফিল্ডে আছেন জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ভ্যালেন্তিন বার্কো।
আক্রমণভাগে স্কালোনির সবচেয়ে বড় শক্তি লিওনেল মেসি। তাকে ঘিরেই পুরো আক্রমণ সাজানো হবে বলে ধারণা করা হচ্ছে। জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেজ, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও জোসে মানুয়েল লোপেজ আছেন আক্রমণভাগে।
মেসি শুধু গোল করাতেই নয়, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে ডান প্রান্ত থেকে তার আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
সেন্টার ফরোয়ার্ড হিসেবে প্রথম পছন্দ জুলিয়ান আলভারেজ। তবে পালমেইরাসের হয়ে দারুণ ছন্দে থাকা জোসে মানুয়েল লোপেজও হতে পারেন কার্যকর বিকল্প। লেফট উইংয়ে দেখা যেতে পারে থিয়াগো আলমাদাকে। অন্যদিকে নিকোলাস গঞ্জালেজ দুই উইংয়েই সমান দক্ষতায় খেলতে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)