ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
চার শেয়ারের বিনিয়োগকারীদের মন খারাপ
ডুয়া নিউজ: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ‘এ’ ক্যাটাগরির চার কোম্পানির শেয়ার। যে কারণে কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের মন খারাপ।
কোম্পানিগুলো হলো-আরএকে সিরাামিক, আলিফ ইন্ডাষ্ট্রিজ, পেপার প্রসেসিং ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে আজ আরএকে সিরাামিকের দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৪.৪৭ শতাংশ, আলিফ ইন্ডাষ্ট্রিজের ৩ টাকা ৩০ পয়সা বা ৪.০৬ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩ টাকা ৫০ পয়সা বা ৩.৭০ শতাংশ এবং সোনালী পেপারের ৬ টাকা বা ৩.৬৭ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, চলতি মাসে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আলিফ ইন্ডাষ্ট্রিজের। গত ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৯০ টাকা ৪০ পয়সা। আজ ক্লোজিং দর হয়েছে ৭৮ টাকায়। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১২ টাকা ৪০ পয়সা বা ১৩.৭২ শতাংশ।
আলোচ্য সময়ে অন্য দুই কোম্পানি আরএকে সিরামিক ও পেপার প্রসেসিংয়ের দামও কিছুটা কমেছে।
তেব ভিন্ন চিত্রে দেখা গেছে সোনালী পেপারের শেয়ারে। গত ০২ ফেব্রুয়ারি সোনালী পেপারের দর ছিল ১২৫ টাকা ২০ পয়সা। গতকাল সোমবার শেয়ারটির দাম সর্বোচ্চ ১৬৩ টাকা ৩০ পয়সায় ক্লোজিং হয়েছে। ফেব্রুয়ারি মাসে এটি ছিল কোম্পানিটির সর্বোচ্চ দর। আজ ৬ টাকা কমে ক্লোজিং হয়েছে ১৫৭ টাকা ৬০ পয়সায়। শেয়ারটিতে বর্তমানে বিক্রির চাপ রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)