ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হামে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১২৮ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।
রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার একই সময় পর্যন্ত মৃত্যুবরণ করা ১৬ শিশুর মধ্যে কারও শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী হিসেবে মারা গেছে আরও ৮৬ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। গড়ে প্রতিদিন সাড়ে ৭ জনের বেশি শিশু মারা যাচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৬৩ হাজার ৮১৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৮ হাজার ৬২২ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৫০ হাজার ৫৫৮ জন শিশু, যাদের মধ্যে ৪৬ হাজার ২১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি আরও নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন, কারণ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি