ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
অভিযানে গিয়ে মারধরের শিকার পুলিশ
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে তিন যুবকের নাম ঠিকানা জিজ্ঞেস করায় লাঞ্ছনা ও মারপিটের শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিজয়কান্দি বড়বড়িয়া রেলেগেট এলাকায় এঘটনা ঘটে।
এঘটনায় এস আই রতন কুমার বাদি হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
লাঞ্ছনার শিকার হওয়া দুই পুলিশ সদস্য হলেন এসআই রতম কুমার ও এএসআই ওবায়দুল হোসেন। তারা দুই জনই রাণীনগর থানায় কর্মরত আছেন।
আর মামলার আসামিরা হলেন, গোনা ইউনিয়নের বিজয়কান্দি বড়বড়িয়া এলাকার কেয়ারব সোনারের ছেলে মো: আশিক(২৩) ও আশিকের মা মোছা: চায়না বেগম (৫০) এবং একই এলাকার মুকুল হোসেনের ছেলে মো: নয়ন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি রাণীনগর উপজেলায় চুরি বেড়ে যাওয়ায় জোরদার করা হয় থানা পুলিশের টহল। এই চুরি, ছিনতাই ও মাদক রোধে উপজেলা জুড়ে চলছে পুলিশের বিশেষ অভিযান। আর বৃহস্পতিবার রাতে এই অভিযানে গিয়েই লাঞ্ছনা ও মারপিটের শিকার হতে হয়েছে ওই দুই পুলিশ সদস্যকে। বিজয়কান্দি বড়বড়িয়া রেলেগেট এলাকায় নির্জন স্থানে আশিকসহ আরও দুই যুবক অবস্থান করায় তাদের পরিচয় জানতে চাওয়া হয়। এতেই তারা ক্ষিপ্ত হয়ে লোকজন ডেকে এনে পুলিশের দুই কর্মকর্তাকে ধাক্কাসহ লাঞ্ছনা করে।
খবর পেয়ে থানা পুলিশের এসআই জুলফিকার ও এএসআই আব্দুল লতিফসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে টহল টিম যাওয়ার আগেই আশিকসহ ওই দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানতে চাইলে এসআই রতন কুমার বলেছেন, চুরি ও মাদক রোধে উপজেলা জুড়ে পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আমরা সিভিলে টহল দিচ্ছিলাম। আমাদের একটু দূরেই পুলিশের আরেকটি টিম ছিল। ঘটনাস্থলে গেলে রাতের বেলা তিন যুবককে দেখতে পাই। এরপর তাদের নাম জিজ্ঞেস করলে কোন জবাব না দিয়ে অসন্তোষজনক আচরণ শুরু করেন এবং এক পর্যায়ে আশিক তার মাকে ফোন দিয়ে ডেকে নেয়। তার মা আবার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে আমাদের ধাক্কা দিয়ে লাঞ্ছনা করা হয়। এঘটনায় মামলা করেছি। এখন তাদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
মুঠোফোনে থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেছেন, ১৮৬০সালের আইনে বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিশেষ অভিযানের সময় দায়িত্বরত পুলিশকে ধাক্কা বা লাঞ্ছনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা যেখানেই থাকুক গ্রেপ্তার করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফুটবলের কোচ নিয়োগ নিয়ে যা বললেন আমিনুল
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ঢাবি আইবিএ’র ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ এপ্রিল)
- ঢাবি অ্যালামনাইয়ের অষ্টম মাসিক সভা অনুষ্ঠিত
- ডুয়েট ঘটনাকে কেন্দ্র করে ঢাবিতে বিক্ষোভের ডাক
- করিনা কায়সারের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?