ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
ড. ইউনূসকে নিয়ে মন্তব্য, নার্স হোচিমিন ইসলামের শাস্তি চায় ন্যাব
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্যের অভিযোগে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী ও রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হোচিমিন ইসলামের শাস্তি দাবি করেছে বিএনপিপন্থী নার্সদের সংগঠন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নার্স হোচেমিন ইসলামের প্রকাশিত বক্তব্যকে কেন্দ্র করে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব ও নোবেলজয়ী। তার মতো একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বক্তব্যের ভাষা, প্রেক্ষাপট ও শালীনতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন নার্স হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল, সংযত ও শালীন আচরণ প্রত্যাশিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, মতপ্রকাশের স্বাধীনতা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি সেই অধিকারের চর্চায় শালীনতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখাও জরুরি। অতএব, প্রকাশিত বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট ও প্রযোজ্য বিধিবিধান যাচাই করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি। তদন্তে পেশাগত আচরণবিধি বা প্রচলিত বিধিবিধানের লঙ্ঘন প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
ন্যাবের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আমাদের এই দাবি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ বা প্রতিহিংসা থেকে নয়; বরং পেশাগত শৃঙ্খলা, সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের সম্মানিত ব্যক্তিদের প্রতি শালীন আচরণ নিশ্চিত করার প্রত্যাশা থেকে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ