ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঈদ শেষে ফেরার ট্রেন টিকিট বিক্রি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফিরতে যাওয়া যাত্রীদের চাপ সামাল দিতে ফিরতি যাত্রার ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির আওতায় আজ মিলবে আগামী ৩১ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলভিত্তিক আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট নেওয়ার ক্ষেত্রে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।
এছাড়া ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত