ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪২ হাজার টাকা বেতনে বিসিপিসিএলে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিপিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স) পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড
পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস/ফিন্যান্স)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীদের সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম ২.৫০ অথবা ৫.০০ স্কেলে অন্তত ৩.৫০ হতে হবে।
প্রার্থীদের বয়স ২০২৬ সালের ২৮ এপ্রিল তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
নির্বাচিত প্রার্থীদের মাসিক মূল বেতন ৪২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া কোম্পানির নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া, পাওয়ার হাউস অ্যালাউন্স, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। নির্বাচিত প্রার্থীকে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
এ ছাড়া ও লেভেল বা এ লেভেল সম্পন্ন প্রার্থীদের প্রতিটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ক্যারিয়ার পোর্টাল থেকে। আবেদনপত্রের সঙ্গে ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি ও ডিজিটাল স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি ২০০ টাকা, যা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। আগামী ১৯ মে ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?