ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইরানকে কঠোর পাঁচ শর্ত দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন তেহরানের সামনে কয়েকটি কঠোর শর্ত তুলে ধরেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের কাছে পাঁচটি শর্ত উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধকালীন কোনো ক্ষতিপূরণ না দেওয়া, ইরানের কাছে থাকা ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করা এবং ইরানের কেবল একটি পরমাণু স্থাপনা সচল রাখার দাবি।
এছাড়া, সব ধরনের ফ্রন্টে যুদ্ধবিরতির বিষয়টি চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভর করবে বলেও যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে। একই সঙ্গে, ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ সম্পদের ২৫ শতাংশও অবমুক্ত করতে রাজি নয় ওয়াশিংটন।
অন্যদিকে, ইরানও আলোচনায় নিজেদের পক্ষ থেকে পাঁচ দফা শর্ত দিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
ইরান আরও দাবি করেছে, তাদের অবরুদ্ধ সম্পদ সম্পূর্ণভাবে ফেরত দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব স্বীকৃতি দিতে হবে।
চলতি বছরের শুরুতে ইরানকে লক্ষ্য করে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরে ইরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এর ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)