ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগের আহ্বান মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো সংরক্ষণে আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, প্রাচীন গ্রন্থ, পাণ্ডুলিপি ও সাংস্কৃতিক সম্পদ রক্ষায় সময়োপযোগী পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম মূল্যবান ঐতিহ্য থেকে বঞ্চিত হতে পারে।
রোববার (১৭ মে) যশোর জেলা শিল্পকলা একাডেমি ও যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করে গড়ে তুলতে হবে।
এর আগে তিনি যশোরের বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় সংস্কৃতিমন্ত্রী প্রতিষ্ঠান দুটির চলমান কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথি, পাণ্ডুলিপি ও গ্রন্থসম্ভার ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
তিনি এসব সংগ্রহকে জাতির ইতিহাস ও জ্ঞানচর্চার অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন।
পরে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বক্তারা প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনা, সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিকায়ন এবং ঐতিহ্য সংরক্ষণে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী বলেন, যশোর বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, এটি জাতীয় গৌরবের অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন, দুষ্প্রাপ্য সংগ্রহ সংরক্ষণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ