ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
কুবিতে প্রেস সচিব
‘আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত’
ডুয়া নিউজ : জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র ভারতীয় মিডিয়ার জন্য চপেটাঘাত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় মিডিয়া অনেক আজে বাজে কথা লিখে। তবে আমার মনে হয় আমাদের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক-একটি চপেটাঘাত।”
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র দেখার পর প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, “খুবই আনন্দের বিষয় এই যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি তারা জানান দিচ্ছি যে জুলাই আন্দোলনের ইতিহাসে যে আমাদের সবার অংশগ্রহণ আছে।”
শফিকুল আলম বলেন, “আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেছে মিছিলের শুরুতে মেয়েদের অবস্থান। মেয়েরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে মেয়েরা ছিল অগ্রভাগে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের