ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লোকসানের পাল্লা ভারি হয়েছে ৮ কোম্পানির বিনিয়োগকারীদের
ডুয়া ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়ালেও কিছু কোম্পানির বিনিয়োগকারীদের জন্য পরিস্থিতি অনুকূলে আসেনি। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২.৭৪ পয়েন্ট বেড়েছে। তবে জেড গ্রুপের ৮টি কোম্পানির শেয়ারে বড় পতনের কারণে কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা আরও ভারী করে তুলেছে।
কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস, রিজেন্ট টেক্সটাইল, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, তাল্লু স্পিনিং, জিএসপি ফাইন্যান্স এবং ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
কোম্পানি ৮টির শেয়ার ডিএসইতে আজ সবচেয়ে বেশি দর কমেছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ার এদিন ডিএসইর পতনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে আজ ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর কমেছে ৫.২৬ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.১৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৬৪ শতাংশ, আইসিবি ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৩.১৩ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.১৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.০৮ শতাংশ এবং ফারইস্ট ফাইন্যান্সের ৩.০৩ শতাংশ।
কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ার দাম গত কিছুদিনের মধ্যে সর্বনিম্ম দামে আজ লেনদেন হয়েছে। এরফলে বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ার নিয়ে এমনিতেই লোকসানে রয়েছেন। আজ দরপতনের ফলে তাদের লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)